বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি: কাদের

পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি: কাদের

চুলকাঠি ডেস্ক

পদ্মা সেতুর স্প্যানে ফেরির আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার ওবায়দুল কাদের পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শন শেষে একথা জানান। তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার যে খবর বেরিয়েছে তা সরেজমিনে পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

বার বার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে। মন্ত্রী যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, বিষয়টি হালকাভাবে নিলে চলবে না।কাদের বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো।

তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে। কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা, তাও তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers