বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ছুটির দিনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

ছুটির দিনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

বাগেরহাট অফিস
বাগেরহাটে সাপ্তাহিক ছুটির দিনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল থেকে ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীরা আসতে শুরু করে। সারাদিনই দর্শনার্থীদের ভীড় ছিল । ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে আসতে পেরে খুশি তারা।
ষাটগম্বুজে ঘুরতে আসানা আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ খুব কাছে হলেও ব্যস্ততার কারণে আসতে পারি না। শুক্রবার হওয়ায় স্ত্রী, সন্তান নিয়ে এসেছি। সন্তানরা খুবই আনন্দ পেয়েছে এখানে এসে।নুরুজ্জামান নামের এক ব্যক্তি বলেন, ষাটগম্বুজ মসজিদের ভিতর এত বেশি সুসজ্জিত যে বাচ্চারা আসলে আর যেতে চায় না। প্রশস্ত হাটার পথ, নিরিবিলি পরিবেশ, শিশুদের জন্য বিভিন্ন রাইড সব মিলিয়ে খুবই মনমুগ্ধকর পরিবেশ। সময় পেলেই এখানে চলে আসি।
ষাটগম্বুজ মসজিদে প্রবেশের টিকেট বিক্রেতা আবু তালেব বলেন, সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় দেড় হাজার টিকিট বিক্রি করেছি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরও শতাধিক টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিনের থেকে ছুটির দিনে দর্শনার্থীদের ভীড় একটু বেশি থাকে।বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ষাটগম্বুজ মসজিদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে বিপুল পরিমান দর্শনার্থীরা আসছেন। আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনও সচেষ্ট রয়েছে। এ জন্য প্রবেশদ্বারে মাস্ক দেওয়া রয়েছে। কেউ যদি মাস্ক পড়ে না আসেন, তাদেরকে মাস্ক পরিধান করে প্রবেশের ব্যবস্থা করা হয়।করোনা সংক্রমন প্রতিরোধে ৪৭ দিন বন্ধ থাকার পরে ১৯ আগস্ট বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদসহ বাগেরহাটের সকল বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর পর থেকে প্রতিদিন ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভীড় থাকে। ছুটির দিনে দর্শনার্থীদের ভীড় আরও বেড়ে যায় বলে জানিয়েছেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers