শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় নবজাতক উদ্ধার

বাগেরহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় নবজাতক উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া অজ্ঞাত পরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাত দুটোর দিকে কচুয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় একটি সড়কের পাশে ফেলে রাখা ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা।পরে পুলিশ ওই রাতেই নবজাতকটিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিকভাবে অসুস্থ্য থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, গভীর রাতে কান্নার শব্দে ঘুম ভেঙ্গে যায় আমার। বাড়ির সামনে রাস্তায় বের হই। ডাক চিৎকারে স্থানীয় আরও কিছু লোক আসেন। বস্ত্র্রহীন ওই নবজাতকটি রাস্তার পাশে কাঁদছিল। পরে লুঙ্গি পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই।ধারণা করছি ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। নারীকাটা স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কিছু লোক নবজাতকটিকে থানায় নিয়ে আসেন। আমরা তাৎক্ষনিকভাবে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ্য নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, খবর পেয়ে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা করা হচ্ছে। নবজাতকটি সুস্থ্য হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers