বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
আজ বেলা ১১ টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেকারত্ব দুরীকরনে আত্মকর্মসংস্থানের লক্ষে ২৬ দিনব্যাপী আউট সোর্সিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুসাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং রিজিয়া পারভীন। অনুষ্ঠান সমন্বয় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী এবং জাইকা প্রতিনিধি মাহবুবুল ইসলাম।প্রধান অতিথি বলেন, প্রকল্পটি বাগেরহাট দুই আসনের মাননীয় এমপি শেখ তন্ময়ের এবং সদর উপজেলা পরিষদের স্বপ্নের প্রকল্প। আমাদের শিক্ষিত বেকার যুবরা যখন আউটসোর্সিং এর কাজে পারদর্শী হবে, উপার্জনক্ষম হবে, পরিবার এবং রাস্ট্রীয় কাজে কন্ট্রিবিউট করার দক্ষতা অর্জন করবে, উদ্যোক্তা হয়ে উঠবে তখনি প্রকল্প সফল হবে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল হবে।২৬ দিন ব্যাপী প্রশিক্ষনে উপজেলা পরিষদের ১৭ টি দপ্তরের কর্মকর্তাই পর্যায়ক্রমে ট্যাগ অফিসার হিসাবে যুক্ত থাকবেন। সেরা তিন প্রশিক্ষনার্থীতে আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প”র (UGDP) অর্থায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০ জন যুব প্রশিক্ষনে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
Leave a Reply