বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত প্রভাত রহমান পাভেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে ১০ আগস্ট রাতে বাগেরহাট ট্রাফিক মোড়-সাধণার মোড় সড়কের স্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনায় সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত প্রভাত রহমান পাভেল বাগেরহাট শহরের পূর্ববাসাবাটী এলাকার পৌর কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর ছেলে।প্রতক্ষদর্শী সলেমান শেখ জানান,বাসস্ট্যান্ড থেকে সাধাণার মোড়ের দিকে যাওয়ার সময় দাসপাড়া মোড় নামক স্থানে বালু উত্তোলনের পাইপের বাঁধায় মোটরসাইকেল নিয়ে সিটকে পড়ে পাভেল। এতে সে গুরুত্বর আহত হন। এর কিছুদিন আগে শহররক্ষা বাঁধ সড়কে বালু উত্তোলনের পাইপের ধাক্কায় মোটরসাইকেল দূর্ঘটনায় আরও এক ব্যক্তি নিহত হয়েছিলেন।গুরুত্বপূর্ণ সড়কে এভাবে বালুর পাইপ দিয়ে বাঁধা সৃষ্টি না করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দামনা করেন।এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যাক্তি বলেন, এটা এক ধরনের হত্যা,রাস্তার উপর বালির পাইপ না থাকলে এই দৃর্ঘটনা ঘটতোনা, এটা শুধু পাভেলের ক্ষেত্রে না,সড়কের উপর থাকা পাইপের ধাক্কায় আরো অনেকে গুরুত্বও আহত এবং নিহত ও হয়েছেন , এঘটনার তদন্ত পুর্বক সুষ্ঠ বিচার দাবী করেছেন স্থানীয়রা।রাত ৯ টায় বাগেরহাট পৌর পার্কে জানাজা শেষে দাফন কাজ সম্পর্ন হয়।উক্ত জানাজায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সভাপতি নিহতের পিতা রেজাউর রহমান মন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর রেজাউর রহমান মন্টুর পুত্র প্রভাত রহমান পাভেলের মৃতুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন,বাগেরহাট জেলা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,সিনিয়র সহসভাপতি এ্যাড: শাহ ই আলম বাচ্চু, সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,এ্যাড: আলী আকবর, সরদার সেলিম আহম্মেদ,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, ড.আজাদ ফিরোজ টিপু, শেখ লিয়াকত হোসেন লিটন,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: অজিয়ার রহমান পিকলু, অর্থ সম্পাদক আলহাজ্জ বাকী তালুকদার,জেলা আওয়ামীলীগনেতা শেখ সেলিম রেজা, আহাদ উদ্দিন হায়দার, শেখ ইলিয়াজ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক সরদার নাসির উদ্দিন, জেলা কৃষকলীগ সভাপতি শেখ আবুল হাশেম শিপন, সাধারন সম্পাদক মো: মনি মল্লিক, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব, মো: আলম শেখ, লিটু সরদার, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর খান আবু বক্কার সিদ্দিক প্রমুখ।বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply