বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে নানা কর্মসূচির দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠপূত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের (৭২ তম) জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে কালোব্যাজ ধারন,আলোচনা সভা ও আছরবাদ রেলওয়ে জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: শাহ ই আলম বাচ্চু,সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন,সরদার সেলিম আহম্মেদ,এ্যাড: আলী আকবর,যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব,সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,জেলা আওয়ামীলীগনেতা শেখ ইলিয়াছ হোসেন,শেখ সেলিম রেজা,শেখ আজমল হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,সহসভাপিত হাওলাদার আব্দুস ছত্তার,জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোল্লা মোল্লা আব্দুর রব,জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন,সাধারন সম্পাদক সরদার লাহিয়ান ওশান প্রমুখ।দোয়া পরিচালনা করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রেল রোড মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ।দোয়া শেষে তবারক বিতরন করা হয়।এদিকে বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ক্রীড়া সামগ্রী বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকর রিজাউল করিম, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খাঁন হাবিবুর রহমান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হায়দার আলী বাবু,আসিফ উদ্দিন রাখি,যুগ্ন সম্পাদক মেহেদী হাসান আরমান, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক,এ্যাড স্বপন দাস,মীর জায়েসী আশরাফী জেমস,বিশ্বনাথ গৌতম বাবু,আজমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রেল রোড মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কালাম আজাদ।দোয়া পরিচালনার পূর্বে দিবসটি উপলক্ষে বাগেরহাট ক্রীড়া অফিসের উদ্দোগে ১০ টি ফুডবল টিমকে ফুডবল প্রদান করা হয়।অপরদিকে
বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিজস্ব ক্যাম্পাসে নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফেরত কামনা করে মোনাজাত করা হয়। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মাহামুদ হাসান, সহকারী প্রকৌশলী নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ,সদর উপজেলা ইজ্ঞিনিয়ার জৌতিময় মোহন্ত প্রমুখ।এদিকে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট সোনালী বাংকের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্থ ৩২৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান, সোনালী ব্যাংকের এজিএম শেখ আল মামুন, এসপিও মোঃ আহসান আলী, বিষ্ণুপদ সাহাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৩২৫টি পরিবারের মাঝে ২হাজার করে ৬ লাখ ৫০হাজার টাকা বিতরণ করা হয়।
পরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply