বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে বাগেরহাটের খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক লিঃ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কাযর্যলয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের নিকট ৬ লাখ ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন সোনালী ব্যাংক লিঃ বাগেরহাটের এজিএম সেখ আল মামুন।এ সময় সোনালী ব্যাংক লিঃ এর এসপিও আহসান আলী উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের মাধ্যমে বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৩২৫ জন অসহায় মানুষকে ২ হাজার টাকা করে বিতারন করা হবে। এজিএম শেখ আল মামুন বলেন, করোনার কারনে লকডাউনে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্টিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিঃ সিআরএস বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় ৩২৫ জন মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা দেয়া হচ্ছে।যা আগামি বৃহস্পতিবার থেকে শুরু করে ১৬ আগষ্টের মধ্যে দেয়া সম্পন্ন হবে।বাগেরহাটে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোডের্র (বিআরডিবি) পক্ষ থেকে এসএমই ঋণ বিতরণ করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।বাগেরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে খেটে খাওয়া অসহায় ও দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা জেলা প্রশাসকের হাতে চেক তুলে দেন সোনালি ব্যাংক লিঃ এর এজিএম শেখ আল মামুন।
Leave a Reply