বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে একদিনে এক লক্ষ ২২ হাজার টাকা জরিমানা, ১০ জনের কারাদন্ড

বাগেরহাটে একদিনে এক লক্ষ ২২ হাজার টাকা জরিমানা, ১০ জনের কারাদন্ড

বাগেরহাট অফিস
বাগেরহাটে স্বাস্থ্য ভঙ্গ এবং লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় একদিনে ৬৮ জনকে এক লক্ষ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই সময়ে বিভিন্ন মেয়াদে ১০ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা ও দন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।এই নিয়ে লকডাউনের ৯ দিনে অথর্যাৎ ২৩ জুলাই থেকে ৩১ জুলাই রাত পর্যন্ত বাগেরহাটে স্বাস্থ্য বিধি না মানায় এবং লকডাউনের শর্ত ভঙ্গ করায় ৫৪২টি মামলায় ৫৫৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এই সময়ে এদের কাছ থেকে চার লক্ষ ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।একই সাথে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশও দিয়েছে আদালত।বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন,করোনা সংক্রোমন প্রতিরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও মাইকিং করা হচ্ছে। অষহায়দের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।এসবের পরেও কিছু মানুষ ইচ্ছে করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে।যারা ইচ্ছে করে স্বাস্থ্যবিধি মানছেন না এবং লকডাউনের শর্ত ভঙ্গ করছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি।এ জন্য প্রতিদিনই আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers