বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
টানা বৃষ্টিতে বাগেরহাট শহরসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য ঘের,শবজি ক্ষেত,পানের বরাজ,ঘর বাড়ী গাছপালাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি নিম্নাঞ্চল,শত শত পরিবার পানিবন্দী

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য ঘের,শবজি ক্ষেত,পানের বরাজ,ঘর বাড়ী গাছপালাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি নিম্নাঞ্চল,শত শত পরিবার পানিবন্দী

মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার।এর মধ্যে সবচেয়ে বেশি ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শরণখোলা উপজেলায়। গত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ৯৩ দশমিক ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।বৃষ্টি অব্যহত থাকলে বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।বাগেরহাট শহরসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য ঘের,শবজি খেত,পানের বরাজ,ঘর বাড়ী গাছপালাসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।শরনখোলা উপজেলার তালবুনিয়া আশ্রয়ন প্রকল্প,রায়েন্দা বাজারের পূর্ব এলাকা ও বান্ধাকাটাসহ সাউথখালির বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।এসব এলাকার নিম্ন আয়ের মানুষ রয়েছেন চরম দূর্ভোগে।এদিকে বাগেরহাট পৌর শহরসহ জেলার বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে।পানিতে তলিয়ে গেছে অনেক কাচা-পাকা রাস্তাঘাট।ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ।তলিয়ে গেছে ফসলী জমি।এছাড়া শরণখোলার বলেশ্বর,মোরেলগঞ্জের পানগুছি,মোংলার পশুর,বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।সদর উপজেলার যাত্রাপুর এলাকার শেখ বাদশা নামের একজন বলেন, রাতে বৃষ্টি হয়েছে।সকালে উঠে দেখি রাস্তায় হাঁটুপানি।অনেকের দোকানের ভিতরে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলেই আমাদের এলাকার সড়কে পানি উঠে যায়।এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন উদ্যোগও নেই।একটু বৃষ্টি হলেই আমাদের দুর্ভোগের শেষ থাকে না।হাড়িখালী মাঝিডাংগা আশ্রয়ণ প্রকল্প এলাকার সোহরাব হোসাইন রতন বলেন, শুধু বৃষ্টি নয় জোয়ার হলেই এলাকায় পানি উঠে যায়।দুর্ভোগে পড়তে হয় আমাদের।জলাবদ্ধতা নিরসনে লোক দেখানো নয় কার্যকরী উদ্যেগ নিতে হবে।যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা রোধ করা যায়। না হলে আমাদের দুর্ভোগ কখনো যাবে না।
শরণখোলা উপজেলার তালতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সবুর বয়াতি, আবুল হারেস খানসহ কয়েকজন বলেন, বৃষ্টির ফলে আমরা ঘরে থাকতে পারিনি।ঘরের ভিতরে পানি উঠে গেছে। কখন পানি নামবে বুঝতেছিনা।রান্না-খাওয়াও বন্ধ হয়ে গেছে।মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের রিয়াদুল ইসলাম,রাকিব হাসানসহ কয়েকজন বলেন, রাতেই আমাদের অনেক ঘের ভেসে গেছে।সকালের জোয়ারে পানি আরো বেড়েছে।ঘের থেকে মাছও বের হয়ে গেছে।চিতলমারী উপজেলার বারাশিয়া বিলের মৎস্য চাষি জাহিদুর রহমান জানান,কয়েকদিন আগেই ইয়াসের পানিতে আমাদের ঘের-বাড়ি তলিয়ে যায়।অনেক টাকার মাছ ভেসে গেছে সেই সময়। এখন যদি ঘের আবার তলিয়ে যায় তবে আমাদের পথে বসতে হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম বলেন, বাগেরহাটে অবিরাম বৃষ্টিতে আউশ-আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শরনখোলা উপজেলায়।এছাড়া জেলায় গড়ে ৯৩ দশমিক ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।যদি এভাবে বৃষ্টিপাত অব্যহত থাকে তবে ফসলের ক্ষতির আশংকা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers