বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
স্বাস্থ্যবিধি না মানায় কে বি বাজারে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় কে বি বাজারে জরিমানা

বাগেরহাট অফিস
স্বাস্থ্য বিধি না মানায় দক্ষিনাঞ্চলের বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র বাগেরহাটের কে বি বাজারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কেবি বাজারে অভিযান চালিয়ে মোঃ আব্দুস সালাম নামের এক আড়তদার কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ প্রদান করেন।এসময় কেবি বাজারের আড়ৎদ্বার, জেলে,ব্যবসায়ী,পাইকারি ও খুচরো ক্রেতাদের স্বাস্থ্যবিধি বিষয়ে সতর্ক করা হয়।স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার জন্য নানা নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে সোমবার (২৬ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৭ টি মামলায় ৮৭ জনকে ৫৭,৫০০ টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এই সময়ে এক জনকে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, সামুদ্রিক মাছ বিক্রির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান কেবি বাজার।এই বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি।ক্রয়-বিক্রয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মাস্ক বিতরণ করা হচ্ছে। প্রতিটি আড়ৎদারের সামনে নির্দিষ্ট দূরত্বে দড়ি বেঁধে সীমানা তৈরি করতে বলা হয়েছে।বাজার সমিতি ও পাইকার ব্যতীত খুচরা ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে বলা হয়েছে।জেলে ও ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিংও করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers