বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
মোল্লা আব্দুর রব,বাগেরহাট অফিস
মানবতার সেবায় ঐতিহ্যবাহী শতবর্ষী বাগেরহাট সরকারি পি.সি.কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংঘ পি.সি,কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের উদ্দোগে করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকালে বাগেরহাট খান জাহান আলী (রহঃ) মাজার মোড়ের একটি অভিজাত্য হোটেলে এটি উদ্ধোধন করা হয়।বাগেরহাট পি.সি,কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের সভাপতি শেখ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট পি.সি,কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের সদস্য অধ্যাপক সেখ জিল্লুর রহমান,মোঃ রবিউল ইসলাম রবি,মোঃ রাসেল শেখ,তরফদার রবিউল ইসলাম,শেখ মঞ্জুরুল হক রাহাত,আসাদুল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ুিছলেন।১০ টি অক্সিজেন ব্যাংকের মধ্য দিয়ে পি.সি,কলেজিয়ানস এ্যালামনি এসোসিয়েশনের যাত্রা শুরু হয়।প্রধান অতিথি তার বক্তব্যে পি.সি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্দোগকে স্বাগত জানান। যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে তাদেরকে বিভিন্ন স্বাস্থোসচেতনাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।তিনি সকল স্বেচ্ছাসেবকদের যে কোন ধরনের সহযোগীতা প্রদান করার আশ্বাস দেন।
Leave a Reply