বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

বাগেরহাটে বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

বাগেরহাট অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাটে উদ্বোধন করা হলো করোনা হেল্প সেন্টার। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় করোণা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক সহায়তা প্রদানের জন্য এই হেল্প সেন্টার চালু করা হয়েছে।করোনা রোগীদের নিকট অক্সিজেন সরবরাহ এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের সকল প্রকার তথ্য আদান প্রদানের জন্য জেলা বিএনপি অফিসে ভলেন্টিয়ার এর মাধ্যমে চালু থাকবে এই হেল্প সেন্টার। তত্ববাবধানে থাকবে জেলা বিএনপি’র আহবায়ক সদস্য সচিব সহ জেলা পর্যায়ের সকল নেতবৃন্দ।
সোমবার (১২ ই জুলাই) বিকেলে বাগেরহাট শহরের থানার মোড়ে জেলা বিএনপি দলিয় কার্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।বাগেরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা: হাবিবুর রহমান,জেলা তাতঁীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান,যুবদলের সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।জেলা যুবদলের সহ-সম্পাদক এসকে বদরুল আলম,জহিরুল ইসলাম রনি,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল মৎস্যজীবীদলের হারুন শেখ,জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান সোহাগ,ছাত্রনেতা আরিফুল ইসলাম,জেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সবুজ,মো. জিহাদুল ইসলাম,রবিউল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।হেল্প সেন্টার এর নাম্বার ০১৭৯০৫২৫৫৫৩

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers