বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের জন্য ৩ হাজার ফেস-শিল্ড প্রদান

করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের জন্য ৩ হাজার ফেস-শিল্ড প্রদান

বাগেরহাট অফিস
বাগেরহাটে কর্মরত করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের জন্য তিন হাজার ফেস-শিল্ড প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা রুপান্তর। বুধবার (০৭ জুলাই) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের কাছে এই ফেস-শিল্ড প্রদান করেন রুপান্তরের জেলা সমন্বয়ক আলমগীর হোসেন মীরু।এসময় রুপান্তরের উপজেলা সমন্বয়ক শিল্পি আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়ক আলমগীর হোসেন মীরু বলেন, করোনাকালীন সময়ে মানুষের সেবার জন্য জীবনবাজী রাখা সম্মুখ সারির যোদ্ধাদের পাশে রুপান্তর প্রথম থেকে ছিল। রুপান্তরের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ অসহায়দের জন্য খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপদ রাখতে এই ফেস শিল্ড প্রদান করা হল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers