বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনের মধ্যেও স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পন্য কিনতে দরিদ্র ও মধ্যবিত্তদের ভীড় দেখা গেছে।সোমবার (৫ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হঠাৎ টিসিবির কিছু পন্যবাহী ট্রাক আসে।খবর পেয়ে লকডাউনে কর্মহীণ ও আয় কমে যাওয়া মানুষরাই আসছেন স্বল্পমূল্যে টিসিবির পন্য ক্রয় করতে।তবে নামে মাত্র কিছু মুখচেনা লোকদের লাইনে দাড়িয়ে দিয়ে কয়েকজনকে দিয়েই বলে মাল শেষ।
নিয়ম অনুযায়ী টিসিবির পন্যের মধ্যে রয়েছে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজিতে মুশুরি ডাল এবং ৫৫ টাকা কেজিতে চিনি দিচ্ছে বিক্রেতারা। প্রত্যেক ক্রেতা ২ লিটার তেল, ২ কেজি ডাল , ২ কেজি করে চিনি ক্রয় করতে পারবেন।
টিসিবির পন্য ক্রয় করতে আসা কয়েকজন বলেন, বাজার দরের থেকে কম দামে পন্য কিনতে এসেছি তবে মাল নেই পড়ে আসবে চিনা পরিচিত কয়েকজনকে দিয়েছে।এভাবে আমরা সকল হতদরীদ্র লোকদের জন্য সারা বছর টিসিবির পন্যের সরবরাহ থাকলে আমাদের মত গরীব মানুষের অনেক উপকার হয়।নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবিত্ত পরিবারের এক সদস্য বলেন, কখনও টিসিবির পন্য ক্রয় করিনি। আসলে করোনার কারণে বেশকিছুদিন ধরে বেকার রয়েছি। আর্থিকভাবে অনেক সংকটে পড়েছি। তাই বাধ্য হয়ে টিসিবির পন্য কিনতে আসলাম। কিন্তু এসে পেলাম না শুনেছি এদের সঠিক মাপ, ভালো মান ও বাজারের চেয়ে দাম কম হওয়ায় আমাদের সুবিধা হয়েছে।তবে কখন আসলো কাদেও মাল দিলো আমরা জানিনা।টিসিবির ডিলার রাসেল শেখ বলেন, আমরা খুলনা থেকে পন্য উত্তোলন করে বাগেরহাটে এনে সাধারণ মানুষের কাছে বিক্রয় করি।তবে লকডাউনের কারনে ক্রেতা অনেকে বেড়ে গেছে। সরবরাহ বৃদ্ধি হলে ক্রেতাদের চাহিদা মেটাতে পারব।
Leave a Reply