বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার

বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার করা হয়েছে।শুক্রবার (০২ জুলাই)দুপুরে শরণখোলা উপজেলার পহলান বাড়ির সামনে থেকে স্থানীয়রা অজগরটিকে উদ্ধার করে। অজগরটি স্থানীয় এক ব্যক্তির জালে আটকেছিল। উদ্ধার হওয়া ১০ ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি।অন্যদিকে শুক্রবার (০২ জুলাই) বিকেলে পার্শ্ববর্তী জেলা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া এলাকা থেকে বন বিভাগের সদস্যরা ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অজগরটির ওজন অন্তত ২০ কেজি। বন কর্মকর্তাদের উপস্থিতিতে দুটি অজগর-ই সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা সাদিক মাহমুদ।সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, পৃথক দুটি জায়গা থেকে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বগী স্টেশন সংলগ্ন বনে অজগর দুটিকে অবমুক্ত করা হয়েছে। অজগর দুটি সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers