বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমন নিয়ন্ত্রনে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটেও কঠোর লকডাউনের বিধিনিষেধ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সর্বত্নক লকডাউনে খুলনা মংলা মহা-সড়ক ছিল অনেকাটা ফাঁকা ও জনমানব শুন্য। সরকারী বেসরকারী ও বিভিন্ন প্রতিষ্ঠান ছিল বন্ধ। পণ্যবাহী কিছু ট্রাক পিকাপ চলাচল করলেও রিক্সা-ভ্যান ইজিবাইক অটো ভ্যান মাহেন্দ্র বাস-মিনিবাস কোনটাই রাস্তায় চলাচল করতে দেখা যায়নী। সকাল হতে উপজেলা বিভিন্ন হাট-বাজার এমনকি গুরুত্বপূর্ণ মোড়ের সকল দোকানপাট ব্যাবসা বানিজ্য বন্ধ ছিল। মহা-সড়কে পুলিশ প্রশাসন ছিল অন্যান্য দিনে তুলনায় অনেকটা বেশি। কড়াকড়ি আরোপের পর হতে সড়ক মহাসড়ক এমনকি প্রত্যান্ত গ্রামাঞ্চলে ছোটবড় কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নী। কাটাখালী বাসষ্ঠ্যান্ড, চুলকাঠি বাসষ্ঠ্যান্ড, টাউন নওয়াপাড়া মোড়, ফকিরহাট
বিশ্বরোড মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোষ্ট বসিয়ে চেকিং করায় সড়ক মহা-সড়কে যানবাহন শুন্য হয়ে পড়ে। সরকারের দেওয়া কঠোর লকডাউন সবার্ত্নক পালিত হচ্ছে। ভোর হতে সকাল পর্যন্ত কোন কোন স্থানে কাচা বাজার খুলা থাকলেও দুপুরের আগে তা বন্ধ হয়ে যায়। মোট কথায় একমাত্র ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ ছিল। প্রত্যান্ত গ্রামাঞ্চলেও কোন দোকানপাট খোলেনী। উপজেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থানের কারনে এটি সম্ভাব হয়েছে। সাত দিনের কঠোর লকডাউন শুরুর প্রথম দিনে উপজেলার সর্বত্র তা পালিত হচ্ছে।
Leave a Reply