বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা

ফকিরহাটে অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য বিধির উপর বেশ কিছু নির্দ্দেশনা প্রদান করলেও অধিকাংশ দোকানপাট হাট-বাজার ও গুরুত্বপুর্ণ মোড়ে তার কোন তোয়াক্কা করা হচ্ছেনা। প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সড়ক ও মহা-সড়ক হাট-বাজার ও গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। দিনদিন উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক নারী পুরুষ মুত্যু বরন করলেও জনগন সচেতন হচ্ছেনা। জনগন-কে সচেতন করতে জরুরী পদক্ষেপ গ্রহন করা না হলে এ উপজেলায় করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়ার আশাংখা করা হচ্ছে।
জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্য বিধির উপর বেশ কিছু নির্দ্দেশনা প্রদান করেন। কিন্তু অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশ কিছু স্থানে হাট-বাজার খুলে রাখার কারনে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। যেন দেখার কেউ নেই। উপজেলা ব্যাপী সময় নিদ্ধার্রণ করে লকডাউন প্রদান করা হলেও অনেকে সামনের সাটার বন্ধ করে ভিতরে বসে বেচা কেনা এমনকি মোবাইল ফোনে নানা প্রকার গ্রেমে খেলা করছে। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে কাটাখালী বাসষ্ট্যান্ড হতে সকাল হতে গভীর রাত পর্যন্ত বাস মিনিবাস ও পরিবহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করছে। অটো ভ্যান, ইজিবাইক, মাহেন্দ্র, সিএনজি, পিকাপ, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো, ভাড়াই চালিত মটরসাইকেল এমনকি এ্যাম্বুলেন্সে করে যাত্রী বহন করা হচ্ছে। যাত্রীরা গাদাগাদি করে কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা তারা করছেন না। যা কাটাখালী বাসষ্ট্যান্ড, টাউন নওয়াপাড়া মোড় বাসষ্ট্যান্ড, চুলকাঠি বাষ্ট্যান্ড, ফকিরহাট বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্ট্যান্ডে গেলে দেখতে পারবেন। এখানে আসলে বোঝাই উপায় নেই যে দেশে করোনা ভাইরাসের মহামারী চলছে। উপজেলা ও জেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা ক্ষনিকের জন্য, তাঁরা চলে গেলে আবার একই অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers