বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে চলছে প্রথমদিনের লকডাউন, কঠোর অবস্থানে প্রশাসন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাগেরহাটে চলছে প্রথমদিনের লকডাউন, কঠোর অবস্থানে প্রশাসন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাটে চলছে লকডাউনের প্রথম দিন।বৃহস্পতিবার (২৪ জুন) ভোর ৬টায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।বেশিরভাগ রাস্তাঘাট রয়েছে ফাকা। গনপরিবহন বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে।হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে অনেককে।বিপাকে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনের সময় দিনমজুর ও হত দরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ইজিবাইক ও রিকশা চালকরা।বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ড, ট্রাফিক মোড়,রেল রোড,সাধণার মোড়,মিঠাপুকুরপাড়সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট দেখা যায়।রোগী ও জরুরী পরিবহন ছাড়া অন্য যেকোন পরিবহনকে বাড়িতে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে হেটে গন্তব্যে যেতে দেখা অনেককে।বাগেরহাট সদর উপজেলার পুটিমারি এলাকার বিউটি দাস বলেন,রাতে লকডাউনের খবর শুনেছি। মনে করেছি শুধু বাস বন্ধ থাকবে।কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখি রিকশা,অটো,মাহিন্দ্রা, ইজিবাইকসবই বন্ধ। কয়রা থানায় জরুরী কাজ, যেতেই হবে।তাই হেটেই রওনা দিয়েছি।বাবা ও ভাইকে নিয়ে হেটে খুলনা রওনা দেওয়া শিহাব রহমান বলেন, দুইদিন আগে আত্মীয়ের বাড়িতে এসেছিলাম।লকডাউন হওয়ায় খুব বিপদে পড়ে গেছি। তাই হেটে রওনা দিয়েছি। পথি মধ্যে যদি কোন বাহন পাই তাতে উঠে পরব।
আজিজ, সুমন শরীফ, মোঃ আলিফসহ কয়েকজন ইজিবাইক চালক বলেন,করোনা সংক্রমন প্রতিরোধে দেওয়া লকডাউন আমরা মানি।সরকার যেভাবে বলবে আমরা সেভাবে চলব।তবে রাস্তায় না বের হলে, গাড়ি না চালালে আমরা খাব কি।লকডাউনের সময় রিকশা চালক, ইজিবাইক চালক, মাহিন্দ্রা চালকসহ দিনমজুরদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান তারা।রিকশা চালক মোঃ আব্দুল কুদ্দুস বলেন,রিকশা না চালালে, রান্না হয় না ঘরে। তাইতো রিকশা নিয়ে বের হয়েছি। বুঝে শুনে চালাচ্ছি।যেসব জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে, তা এড়িয়ে চলছি।বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন,লকডাউন বাস্তবায়নে আমরা জেলার ১৩টি স্থানে চেকপোস্ট বসিয়েছি।রোগী এবং জরুরী কাজে ব্যবহৃত পরিবহন ছাড়া অন্য কোন পরিবহন চলতে দেওয়া হচ্ছে না।এছাড়াও পুলিশের ভ্রাম্যমান টিম কাজ করছে।যেসব মানুষ অতিপ্র্রয়োজনে রাস্তায় বের হয়েছে, তাদেরকে মাস্ক পড়া নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে এবং সকল বিধি নিষেধ কাযকর করার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি সকল উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।মানুষকে সচেতন করার জন্য মাইকিংও করা হচ্ছে।মাস্কের ব্যবহার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সকল শ্রেণি পেশার মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers