বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে একদিনে আক্রান্ত ৪২, শনাক্তের হার ৩৪ শতাংশ

বাগেরহাটে একদিনে আক্রান্ত ৪২, শনাক্তের হার ৩৪ শতাংশ

বাগেরহাট অফিস
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭৯৪ জনে। মারা গেছেন ৭৩ জন।এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪ জন।বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৬০ জন।বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।এদিকে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার দিক দিয়ে শনাক্তের হারে সব থেকে এগিয়ে রয়েছে বাগেরহাট সদর উপজেলা।সদর উপজেলায় ২১ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এই হিসেবে বাগেরহাট সদর উপজেলায় শনাক্তের হার ৭১ দশমিক ৪১ শতাংশ।সদর উপজেলার পরেই রয়েছে ফকিরহাটের অবস্থান।গেল ২৪ ঘন্টায় ফকিরহাটে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।মোংলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, মোরেলগঞ্জে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৫ এবং চিতলমারী উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নমুনা পরীক্ষার পরিমান বৃদ্ধি পেলে রোগীর পরিমানও বৃদ্ধি পাবে এমনটি দাবি করেছেন সচেতন মহল।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।আমরা বিভিন্ন ভাবে পরীক্ষার পরিমান বৃদ্ধি করেছি, যাতে নিরব সংক্রমন বন্ধ হয়। এছাড়াও ঝুকিপূর্ণ উপজেলা মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জের উপর স্বাস্থ্য বিভাগের বিশেষ খেয়াল রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers