বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বন্ধুকে হত্যার অপরাধে দুই কিশোরকে সাত বছর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটকের আদেশ

বন্ধুকে হত্যার অপরাধে দুই কিশোরকে সাত বছর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটকের আদেশ

বাগেরহাট অফিস
বাগেরহাটে বন্ধুকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে সাত বছর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটকের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২২ জুন) বিকেলে বাগেরহাট নারী ও শিশু আদালত-২ এর বিচারক মো. নূরে আলম আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন।আটকাদেশ প্রাপ্ত কিশোরদের বাড়ি মোংলা উপজেলায়।মামলার বিবরণে জানা যায়,হত্যা্র শিকার মোংলা উপজেলার মোঃ দুলাল তালুকদারের ছেলে মোঃ হৃদয় দীর্ঘদিন ধরে আটকাদেশ প্রাপ্ত কিশোরদের সাথে ড্যান্ডি (এক ধরণের মাদক) সেবন করে আসছিল।মাদক সেবন জনিত বিরোধের ফলে ২০১৭ সালের ২৯ মে রাত আটটার সময় হৃদয়কে হত্যা করে মোংলা উপজেলার দিগরাজস্থ নৌবাহিনীর ক্যাম্পের বিপরীত পাশে ভেড়িবাধের নিচে নদীর পাড়ে ফেলে রাখে ওই দুই কিশোর।পরবর্তীতে হত্যার শিকার কিশোরের বাবা ওই দুই কিশোরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।হৃদয় হত্যা মামলায় ২০১৯ সালের ১৪ জুলাই আসামীদের গ্রেফতার করে পুলিশ।একই বছর ৩১ ডিসেম্বর ওই দুই কিশোরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।পরবর্তীতে ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্র্রহন ও পোরিপার্শ্বিক ঘটনা বিবেচনা করে আদালত শিশু আইন ২০১৩ এর ৩৪ ধারা মোতাবেক অপরাধি দুই কিশোরকে সাত বছর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ দেন।কিশোর হত্যা মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এপিপি রণজিৎ কুমার মন্ডল এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন বিধান চন্দ্র মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers