বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী প্রদান

বাগেরহাটে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী প্রদান

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিক ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার, আধুনিক ডেলিভারি টেবিলসহ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী এসব মালামাল গ্রহন করেন।এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এদিন বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে এই উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিক ও ১০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে একটি করে উন্নত মানের ডেলিভারি টেবিল,অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন, গ্লুকোমিটার,পাল্স অক্সি মিটার,বি পি মেশিন,ওয়েট মেশিন,গ্রুপ চেয়ার,ভিজিটর চেয়ারসহ নানা প্রকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে ডেরিভারি টেবিল ও অক্সিজেন সিলিন্ডার সেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers