বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

বাগেরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

বাগেরহাট অফিস
বাগেরহাটে শুরু হওয়া জেলা পর্যায়ের জাতীর পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ এর দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট পৌরসভা।শুক্রবার বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বালিকা বিভাগে বাগেরহাট পৌরসভা ট্রাইবেকারে ২-০ গোলে কচুয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টূর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে পৌরসভা দলের গোলরক্ষক তারিন ইসলাম এবং সেরা খেলোয়াড় কচুয়া উপজেলা দলের নিশি।একই মাঠে বালকদের ফাইনাল খেলায় বাগেরহাট পৌরসভা দল ৩-১ গোলে বাগেরহাট সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে পৌরসভা দলের তপু এবং ফাইনাল খেলার সেরা খেলোয়াড় মনোনিত হয়েছে একই দলের শান্ত। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক,পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান,বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুজ্জামান,ডিডি এলজি দেব প্রসাদ পাল,সদর উপজেলা নির্বাহি অফিসার মোছাব্বেরুল ইসলাম প্রমুখ।জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে ৯টি উপজেলা ও বাগেরহাট পৌর সভার বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশ গ্রহন করবে।গত ১৩ জুলাই এই খেলার উদ্ধোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড: মো. আমিরুল আলম মিলন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers