বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও ৮৯ আক্রান্ত, সংক্রমণেরহার ৫০ শতাংশ

বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও ৮৯ আক্রান্ত, সংক্রমণেরহার ৫০ শতাংশ

বাগেরহাট অফিস
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে বাগেরহাটে।গেল ২৪ ঘন্টায় ১৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এই নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়াল দুই হাজার ৪‘শ৭৬জন।এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৬৫০ জন। মারা গেছেন ৬৩ জন।শুক্রবার (১৮ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির একথা জানান।এদিকে বিভিন্ন উপজেলায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে।সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ফকিরহাটে।ফকিরহাট উপজেলায় গেল ২৪ ঘন্টায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।সেই হিসেবে এই উপজেলায় করোনা সংক্রমণের হার ৬৫ শতাংশ।অন্যান্য উপজেলায় সংক্রমনের হার গতানুগতিক রয়েছে।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আরো বলেন,গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।সংক্রমনের হার কমাতে আমরা আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers