বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন আরও ৪৩৪ ভূমিহীন পরিবার

বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন আরও ৪৩৪ ভূমিহীন পরিবার

বাগেরহাট অফিস
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে বাগেরহাটে ৬‘শ ৪৫ টি পরিবার জমিসহ পাকা ঘর পাচ্ছেন।এর মধ্যে নির্মান শেষ হওয়া ৪‘শ ৩৪টি ঘর ২০ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।শুক্রবার (১৮ জুন) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এসব তথ্য জানান।
এসময়,স্থানীয় সরকার বিভাগ,বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহজাহান,খাদিজা আক্তার,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি,সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার,আহসানুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল,মো: কামরুজ্জামান,সাংবাদিক শওকত আশরাফী বাবু,আবু সাইদ শুনুসহ সকল গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন,ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে বাগেরহাটে ৬‘শ ৪৫ টি পরিবার জমিসহ পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে।এর মধ্যে ৪‘শ ৩৪ টি ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে।এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৮৮,কচুয়া ১৭,রামপালে ৪০,মোংলায় ৫০,মোল্লাহাটে ৬০,চিতলমারী ৫০ ফকিরহাটে ১‘শ,মোরেলগঞ্জে ২৫ এবং শরণখোলা উপজেলায় ৪টি ঘর রয়েছে।রবিবার (২০ জুন) প্রধানমন্ত্রী এসব ঘর উদ্বোধন করবেন।আমরা ইতোমধ্যে ঘর হস্তান্তরের জন্য সব ধরণের কার্যক্রম সম্পন্ন করেছি।জেলা প্রশাসক আরও বলেন,উপকারভোগী প্রত্যেকটি পরিবার দুই শতক জমির সাথে ৫‘শ বর্গ ফুটের একটি পাকা বাড়ি পাবেন।এই পাকা ঘরে থাকবে দুটি বেডরুম,একটা কিচেন,একটা ইউটিলিটি রুম একটি টয়েলেট এবং একটা বারান্দা।প্রতিটি সেমিপাকা ঘর নির্মানে ব্যয় হয়েছে এক লক্ষ ৯১ হাজার টাকা।এর আগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম প্রথম পর্যায়ে বাগেরহাটে ৪‘শ ৩৩ জন ভূমিহীনকে দুই শতক জমিসহ পাকা ঘর দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers