সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ বাবা-ছেলে আটক

সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ বাবা-ছেলে আটক

বাগেরহাট অফিস
সুন্দরবন থেকে হরিণের মাংস ও ফাঁদসহ হানিফ মিস্ত্রি (৪৮) ও তার ছেলে মাসুম মিস্ত্রি (২৮) কে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে এদেরকে আটক করে বন বিভাগ।এসময় ১২ কেজি হরিণের মাংস, তিনশ ফুট ফাঁদ, একটি নৌকা, একটি ট্রলার জব্দ করা হয়।আটকৃতদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছেড়া গ্রামে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ডুমুরিয়া এলাকায় নিয়মিত হটলের সময়ে একটি ট্রলার ও একটি নৌকাকে চ্যালেঞ্জ করা হয়। তখন ট্রলার ও নৌকা বনের পাশে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিকারিরা। এসময় বনরক্ষীরা হানিফ মিস্ত্রি ও তার ছেলে মাসুম মিস্ত্রিকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা অন্য তিনজন পালিয়ে যায়। আটক এবং পালাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers