বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সুন্দরবনে বাঘের আক্রমনে আহত হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবনে বাঘের আক্রমনে আহত হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

বাগেরহাট অফিস
সুন্দরবনে বাঘের আক্রমনে আহত হওয়া একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) বাগেরহাট জেলার মোংলা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) মোংলা উপজেলার বৈদ্যমারি বাজার সংলগ্ন দুলালের বাড়ি থেকে আহত হরিণটিকে উদ্ধার করা হয়। নিবির পর্যবেক্ষন ও প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা টহলফারি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।স্থানীয় ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বলেন, দুলাল ঘর থেকে আহত হরিণটিকে বাড়ির পাশের বাগানে যন্ত্রনায় কাতরাতে দেখছিল। পরবর্তী আমাদেরকে খবর দিলে আমরা হরিণটিকে উদ্ধার করেছি। পরে বন বিভাগকে জানালে বন বিভাগ হরিণটিকে নিয়েছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ এনামুল হক বলেন, খবর পেয়ে আমরা হরিণটিকে উদ্ধার করেছি। হরিণটির শরীরে কয়েকটি আচড় রয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এগুলো বাঘের নখের আচড়। আমরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন সে সুস্থ রয়েছে। আমরা দুপুরের দিকে আহত হরিণটিকে রেঞ্জের নন্দবালা টহলফারি সংলগ্ন বনে অবমুক্ত করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers