বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বাসাবাড়ি থেকে ৪ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার চুরি

বাগেরহাটে বাসাবাড়ি থেকে ৪ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার চুরি

বাগেরহাট অফিস
বাগেরহাট শহরে দিনদুপুরে একটি বাসাবাড়ি থেকে নগদ চার লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। বুধবার (০৯ জুন) দিনের কোন একসময় শহরের ভিআইপি মোড়ের আব্দুর রবের চারতলা বাড়ির তিনতলায় রফিকুল ইসলাম নামের এক ভাড়াটিয়ার বাসায় এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
বেসিক ব্যাংকে চাকুরী করার সুবাদে রফিকুল ইসলাম কুয়াকাটায় থাকেন। তার স্ত্রী তাসফিয়া জাহান দিপা ও সাত বছর বয়সী ছেলে ওই বাসায় থাকতেন।রফিকুল ইসলামের স্ত্রী তাসফিয়া জাহান দিপা বলেন, সকাল ৮টায় বাসায় তালা দিয়ে ছেলেকে নিয়ে কোচিংয়ে যাই। ছেলের কোচিং সেরে অফিসে যাই। অফিস থেকে বিকেল চারটায় বাসায় ফিরে দেখি, দরজার সামনে তালা নেই। শুধু সিটকানিটা দেওয়া রয়েছে। তখনই বুঝতে পেরেছি কিছু একটা ঘটেছে। বাসার মধ্যে প্রবেশ করে দেখি সব ঠিক আছে শুধু আলমারিটা খোলা। আলমারির ভেতরে একটি ড্রোয়ারে রাখা ৪ লক্ষ টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। শ্বাশুরীর চিকিৎসার জন্য এই টাকা তুলেছিলাম। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। চোর শনাক্তে তদন্ত শুরু করেছি আমরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers