বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বজ্রপাতে সারাদেশে আরও ১৩ মৃত্যু

বজ্রপাতে সারাদেশে আরও ১৩ মৃত্যু

চুলকাঠি ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সোমবার ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পিরোজপুরে স্বামী-স্ত্রী, দিনাজপুরে দুই বোন ও রাজশাহীতে চারজন আছেন। আহত হয়েছেন আরও সাতজন। এর আগে রোববার সারাদেশে প্রচণ্ড বজ্রপাতে ২৫ জনের মৃত্যু হয়েছে। সমকালের ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-

স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখায় বজ্রপাতে আবুল কালাম শেখ বাহার ও তার স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে।

রান্নাঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়লে সোমবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মিলে চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হিলি (দিনাজপুর): হাকিমপুরে সোমবার বিকালে বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই বোন মোবাশ্বেরা খাতুন (৭) ও মহসিনা খাতুনের (১২) মৃত্যু হয়েছে। তারা উপজেলার চেংগ্রামের মফিজ উদ্দীনের মেয়ে।

রাজশাহী: সোমবার বিকেলে জেলার চারঘাটে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

নিহতরা হলেন- ইউনিয়নের চককাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী, জনির ছেলে পরশ (৮) ও মাহবুবের ছেলে সোহান (৮)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার তিন উপজেলায় রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত ও ঝড়ো বাতাসে গাছ চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়টি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সদর উপজেলার মরিচবুনিয়ার মজিবুর রহমান হাওলাদার ও মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আবদুল জলিলের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

অন্যদিকে গলাচিপা উপজেলার পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় প্রচণ্ড ঝড়ে গাছচাপায় আবদুল জলিল খাঁর মৃত্যু হয়েছে।

শিবচর (মাদারীপুর): শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে সোমবার দুপুরে বজ্রপাতে রাকিব হাওলাদার নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এদিন বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন। আহত গৃহবধূ শিল্পী বেগম, হাসিনা বেগম ও মাহিমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ):পার্বতীপুর এলাকায় রোববার সন্ধ্যায় বজ্রপাতে আহত হন কৃষক নিয়াজ উদ্দিন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers