বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অসুস্থ্য সাংবাদিক বিষ্ণ প্রসাদ চক্রবর্ত্তীর শয্যা পাশে নবাগত জেলা প্রশাসক

অসুস্থ্য সাংবাদিক বিষ্ণ প্রসাদ চক্রবর্ত্তীর শয্যা পাশে নবাগত জেলা প্রশাসক

বাগেরহাট অফিস
নানা উপসর্গ নিয়ে একমাস ধরে অসুস্থ থাকা দৈনিক কালের কন্ঠ ও একাত্তর টেলিভিশন, বাগেরহাটের ষ্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে দেখতে গেলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার (৬ জুন) বিকেলে তিনি বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় যান। বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চিকিৎসার খোজ খবর নেন জেলা প্রশাসক।উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।এসয় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহাররঞ্জন সাহা, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, কোষাধক্ষ্য মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, এইচএম মইনুল ইসলাম, এস.এস শোহান উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যাথা, শরীরে দূর্বলতা, সার্বক্ষনিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য রয়েছেন সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী।পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল, খুলণা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফা এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers