বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অনাহারী প্রাণীদের ক্ষুধার্ত মেটালেন একদল প্রাণীপ্রেমী

অনাহারী প্রাণীদের ক্ষুধার্ত মেটালেন একদল প্রাণীপ্রেমী

আফিয়া আক্তার আনাবি,নিজস্ব প্রতিবেদক

অনাহারী প্রাণীদের খাবারেরব্যবস্থা করছে একদল প্রাণীপ্রেমী অসহায় প্রাণী দের জন্য এক ভিন্নসংগঠন অসহায় প্রাণীদের এক বেলার আহারেরগল্প অসহায় প্রাণীর পাশে Animal Rescue TeamBangladesh ক্ষুধার্ত প্রাণী দের একবেলার আহার‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ স্বামী বিবেকানন্দের এই বাণী বাস্তব জীবনে আমরা কজন মেনে চলি। কিন্তু প্রাণীপ্রেমীদের সংগঠন Animal Rescue Team Bangladesh প্রতিনিয়তই প্রমান করার চেষ্ঠা করছে ।এই বাণীর বাস্তবতাটা সমাজের প্রতিটি মানুষের ভেতর পৌচ্ছে দিতে ।ময়মনসিংহ নগরীর রাস্তায় পড়ে থাকা অনাহারী কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর খাবার সরবারাহের ব্যবস্থা করছে তরুণ-তরুণীদের নিয়ে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠন Animal Rescue Team Bangladesh.এর ময়মনসিংহ ইউনিট । আজ ৩০ ই মে সকাল ১১ টায় শহরের পূরবী সিনেমা হল থেকে শুরু করে স্টেশন মোড় এলাকা হয়ে শহরের কয়েকটি পয়েন্টে অনাহারী কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণীর খাবার সরবরাহ ও প্রাণী হত্যা বন্ধে লিফলেট বিতরণ সহ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
একদিকে করোনা পরিস্থিতির কারণে খাদ্য সঙ্কটে। অন্যদিকে রেস্টুরেন্ট, হোটেল,দোকান করোনায় খোলা থাকলেও বেশিরভাগ সময় ডাস্টবিন থেকেও কোনো ধরনের খাবার পাচ্ছে না কুকুর-বিড়ালগুলো। এ অবস্থায় প্রাণীদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন কতিপয় তরুণ-তরুণীদের নিয়ে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠনটির ময়মনসিংহ ইউনিট । এলাকা ভাগ করে প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলিতে কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা সহ সাধারণ মানুষদের সচেতন করার চেষ্ঠা করেছে এবং প্রাণীদের প্রতি সকলের নির্মম না হয়ে আরো সদয় হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি ।প্রাণীর প্রতি সহিংসতা রোধে প্রানীকল্যাণ আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য এরাই প্রথম প্রচারের উদ্যোগ নিয়েছে|প্রাণীদের প্রতি ভালবাসা থেকেই সংগঠনটির শুরু করেছিলেন বলে জানান প্রাণী প্রেমীরা।Animal Rescue Team Bangladesh তাদের কার্যক্রমে বিভিন্ন সময় অসুস্থ প্রাণীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে এছাড়াও ,আটকে পড়া প্রানীদের উদ্ধার ,রাস্তায় পড়ে থাকা প্রাণীদের খাবার ও পানির ব্যাবস্থা ,.পাখির নিরাপদ আবাস তৈরি ,বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষা, বন্যপ্রাণী রক্ষায় মানুষের মাঝে গণসচেতনতা তৈরী ও প্রাণীর অধিকার রক্ষায় আইনী পরামর্শ সহ ইত্যাদি বিভিন্ন কার্যক্রম করে আসছে।সেচ্ছাসেবী সংগঠনটি তাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের সু-দৃষ্টি ও সমাজের বিত্তবানদের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers