বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল হোসেন। ইউপি সচিব প্রসুন দাশ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রভাষক সুব্রত দাম, ডাঃ মাসুদা খানম, ইউপি সদস্য শেখ আলী আহম্মদ, বজলুর রহমান মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। পরে ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেন ও ইউপি সচিব প্রসুন দাশ ২০২১-২০২২ অর্থ বছরে ৩কোটি ৬লক্ষ ২শত ৪০টাকার বাজেট ঘোষনা করেন। এর মধ্যে রাজস্ব ৪৩লক্ষ ৫৫হাজার ২শত ৭০টাকা ও উন্নয়ন ২কোটি ৬২লক্ষ ৪৪হাজার ৯শত ৬০টাকা।
Leave a Reply