বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করে।রবিবার (৩০ মে) সকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা,ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক,ডা: হাবিবুর রহমানম, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান,জেলা মহিলাদলের সহ সভানেত্রী শিরিনা বেগম, বিএনপি নেতা শরিফ মোস্তফাজামান লিটু, আবুল কালাম আজাদ বুলু,ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদাল নেওয়াজ, মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।
অপরদিকে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের ব্যানারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির সরুই কার্যালয়ে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানঅতিথিহিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, এ্যাডভোকেট হাওলাদার এ মান্নান, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভ্থইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল,সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ।
অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকালে জেলা আইনজীবি ফোরাম কার্যালয়ে বাংলাদেশ আইনজীবি ফোরামের বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু,সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার,সাধারন সম্পাদক শেখ মোশারফ হোসেন মন্টু,চাকলাদার আকরাম হোসেন,মোল্লা ফজলুর রহমান ,বাগেরহাট বারের সাধারন সম্পাদক আলতাফ হোসেন,এ্যাড: মহসিন,এ্যাড: শরিফুল ইসলাম ঠান্ডু,মো: সিরাজুল ইসলাম,মো: মোস্তফা কামাল (মাসুম) এ্যাড: কাজী মনোয়ার হোসেন,এ্যাড: ওলিয়ার রহমান, মেহেরুন্নেছা,কুহেলী পারভিন, এস এম জিন্না প্রমুখ।
Leave a Reply