মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাট অফিস

বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শনিবার (২৯ মে) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন।সদর উপজেলা ক্রীড়া সংস্থার নাধারন সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মনি মল্ল্লিকের সঞ্চালনায় এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি,বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,সাধারণ সম্পাদক এম.এ মতিন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন এই খেলায় অংশগ্রহন করবে।ছেলে এবং মেয়ে উভয় ফরমেটের খেলা অনুষ্ঠিত হবে।অনুর্ধ-১৭ বছর বয়সী খেলোয়াড়রা এই অংশগ্রহনের সুযোগ পাবেন।পৃথক পৃথক ভাবে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৯টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।২ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি হবে।উদ্বোধনী দিনে ষাটগম্বুজ ইউনিয়ন ও বিষ্ণপুর ইউনিয়ন খেলায় অংশ গ্রহন করে।খেলায় বিষ্ণপুর ইউনিয়ন ষাটগম্বুজ ইউনিয়কে ৫-০ গোলে পরাজিত করে ।আজ রবিবার শক্তিশালী ডেমা ইউনিয়ন বনাম রাখালগাজী ইউনিয়নের মধ্যে খেলা হবে বলে জানান সদর উপজেলা ক্রীড়া সংস্থার নাধারন সম্পাদক মো: মনি মল্ল্লিক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers