মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ঘূর্নিঝড় ইয়াসঃ লোকালয়ে ভেসে আসলো সুন্দরবনের ৬ হরিণ,ক্ষয়-ক্ষতির আশঙ্কা

ঘূর্নিঝড় ইয়াসঃ লোকালয়ে ভেসে আসলো সুন্দরবনের ৬ হরিণ,ক্ষয়-ক্ষতির আশঙ্কা

মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস
বাগেরহাটে সুন্দরবন থেকে জোয়ারের পানিতে একে একে লোকালয়ে ভেসে এসেছে ৪টি মৃত হরিণ। এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য, দুবলার চর থেকে দুটি ও শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ি গ্রাম থেকে একটি ও রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রাম থেকে একটি মৃত হরিণ উদ্ধার করে বন বিভাগ। এছাড়া বাগেরহাটের পার্শ্ববর্তি জেলা পিরোজপুরের মঠবাড়িয়া থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে সুন্দরবনের আরও বন্য প্রাণী মারা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ।
শরণখোলা উপজেলা রাজেশ্বর গ্রামের বাসিন্দা সোলাইমান ফরাজি বলেন, বুধবার বিকালে রাজেশ্বর গ্রামের মোড় এলাকায় একটি মৃত হরিণ ভেসে আসে। আমরা এলাকাবাসি সেটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দি। হরিণটির শরীরে কোন ক্ষতোর চিহ্ন ছিলো। জোয়ারের পানিতে ডুবেই হরিণটির মৃত্যু হয়েছে।সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী গ্রামের বাসিন্দা দুলাল খান বলেন, “জোয়ারে এত পানি মুই দেহি নাই, কোনদিন। হ্যার পিন্নে সুন্দরবনের বিভিন্ন প্রাণী ভাইসা গেছে। হরিণ মইরা ভাইসা মোগো গ্রামে চইলা আইতেছে। মোরা বন বিভাগে খবর দেতে আছি, হ্যারা আইয়া লইয়া যাইতেছে।বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বণ্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন,ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানির প্রভাবে ৫ থেকে ৬ ফুট পানির নিচে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে তলীয়ে গেছে। এর প্রভাবে বনের অভ্যান্তরে লবন পানি প্রবেশ করছে। এছাড়া সকাল থেকে আমি বনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।এর মধ্যে বনের বিভিন্ন উচু স্থানে আমি বণ্য শুকোর ও হরিণ আশ্রয় নিতে দেখেছি।এছাড়া প্রজনন কেন্দ্রে কুমিরের সেড গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।সুন্দরবনে এতো পানি আমি আগে কখনো দেখিনি।এমন অবস্থায় সুন্দরবনের বণ্য প্রাণী আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন,ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে প্রায় ৫-৬ ফুট পানি উঠে যায় সুন্দরবনে।এর ফলে পানিতে ডুবে বণ্য প্রাণী মারা যাচ্ছে।এরই মধ্যে ৪টি মৃত ও দুটি জীবিত হরিণ আমরা উদ্ধার করেছি। পানির তোর ও ঝড়ো হাওয়ায় পূর্ব সুন্দরবনের ১৯টি জেটি, ৬ টি জলযান (ট্রলার) দুটি গোলঘর, একটি ওয়াচ টাওয়ার, চারটি ষ্টাফ ব্যারাক ও একটি রেস্ট হাউজ ক্ষতিগ্রস্থ হয়েছে।অন্তত ৬ অফিসের টিনের চালা উড়ে গেছে বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি।ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য রেঞ্জে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।ক্ষয়-ক্ষতির পরিমন আরও বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers