মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে জেলের জালে উঠল মৃত ডলফিন

বাগেরহাটে জেলের জালে উঠল মৃত ডলফিন

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে পানগুছি নদী সংলগ্ন মোরেলগঞ্জ শহরের বারুইখালী নামক স্থানে ঝাকি ( খেওলা) জাল খেও দিয়ে ডলফিনটি পায় মাওলানা আব্দুল হাই নামের এক ব্যক্তি। ৩ ফুট লম্বা মত ডলফিনটির ওজন ৭ কেজি ৩শ গ্রাম।স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল হাই বলেন, পানগুছি নদীতে জাল খেওয়াচ্ছিলাম। হঠাৎ করে জালে একটি মৃত ডলফিন ওঠে। ডলফিনটি মনে হয় দুই একদিন আগে মারা গেছে।ডলফিনটির শরীর ফুলে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে লোক এসেছিল। তারা দেখে আবার চলে গেছেন। কি করব তা কিছু বলেননি তারা।মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, মৃত ডলফিনের বিষয় শুনে আমাদের লোক পাঠিয়েছিলাম।ডলফিনের বংশ বিস্তারের জন্য বন বিভাগ যেহেতু সুন্দরবন সংলগ্ন শেলা ও দুধমুখীর নদীর কিছু অংশ অভয়াশ্রম ঘোষনা করেছে।তাই বিষয়টি তারা দেখবেন, আপনারা বন বিভাগকে ফোন দিন।যদি বন বিভাগ কোন ব্যবস্থা না নেয় তাহলে মাটি চাপা দেওয়ার জন্য স্থানীয়দের অনুরোধ করেছি।বন বিভাগের লোক পাঠিয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers