মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের সুধি সমাজের সাথে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি)র এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ.ন,ম ফয়জুল হক। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, সিভিল সার্জন এ কে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,জেলা আইনজীবি সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম,সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন প্রমুখ। জেলার আইন শৃঙ্খলা ও করোনা পরিস্থিতি নিয়ে এ সভায় আলোচনা হয়।
Leave a Reply