মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট সদরের কার্তিকদিয়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানাগেছে,গত ১৩ মে সকালে গরুর গোবর ফেলানোকে কেন্দ্র করে কার্তিক দিয়া গ্রামের হারেজ এর পুত্র আমিন উদ্দিন,নিরু,হাসিব সহ অজ্ঞাত আরো ২/৩জনে আকশিক ভাবে এসে বৃদ্ব শাহাজান (৭২) শেখ কে গরুর গোবরের মধ্যে ঠেসে ধরে এসময় তার স্ত্রী আনজিরা বেগম(৬০)দা লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে সন্ত্রাসীরা গুরুত্বর আহত করে। এসময় তার ডাকছিৎকারে পুত্রবধু শামিমা বেগম ও খাদিজা বেগম তার শশুর শাশুড়ীকে উদ্বার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে ও লাঞ্চিত করে । এসময় প্রতিবেশীরা ছুটে এসে আহতদেরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে হামলাকারীরা হাসপাতালে এসে আহতদের কোন মামলা মকদ্দমা না করার জন্য হুমকী ধামকী অব্যহত রেখেছে এদিকে এলাকার একটি কুচক্রী মহল হামলাকারীদের পক্ষ নিযে বিভিন্ন মহলে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য দেনদরবার শুরু করেছে।।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল হক বলেন,এব্যাপারে অফিযোগ পেলে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply