মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু

ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু

চুলকাঠি ডেস্ক

বিধিনিষেধের মধ্যে ঈদযাত্রার পথে শিমুলিয়া থেকে গাদাগাদি করে ফেরিতে বাংলাবাজারে আসার পথে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছে মাদারীপুরের স্থানীয় প্রশাসন।মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বুধবার দুপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ফেরিতে ভিড়ের চাপে ওই প্রাণহানি ঘটে।আরও বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান তিনি।আসাদুজ্জামান বলেন, “মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বেলা ২টার দিকে বাংলাবাজার ঘাটে আসার সময় রো রো ফেরি এনায়েতপুরিতে ভিড়ের চাপে চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।“তার আগে বেলা ১২টার দিকে রো রো ফেরি শাহ পরানে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা যায় এক কিশোর।”উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আর যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers