সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
প্রতিকী ছবি
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি জামেমসজিদে শেষ দশকের শেষ তারাবীর নামাজ শেষে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজানের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (১২ মে) দেশের বিভিন্ন মসজিদে এই দোয়া করা হয়।চুলকাঠি জামেমসজিদে মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি আলহাজ্ব ফেরদাউস আলম।মোনাজাতে মুসলিম উম্মতের সকল প্রকার গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ ভাবে দোয়া প্রার্থনা করে দীর্ঘ সময় নিয়ে মোনাজাত শেষ করে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে যারা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য দান করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করা হয়।বিশেষ করে ফিলিস্তিন নির্যাতিত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়ায় মোনাজাতরত মুসালিরা কান্নায় মসজিদ পরিনত হয়।এলাকার সকল রোজাদার,মরহুম মরহুমার জন্য দোয়া চাওয়া হয়।শেষ তারাবী নামাজ পড়তে মসজিদে জামাতে নামাজ অংশ গ্রহন করে নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করে স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক পড়ে মসজিদে এসে ফাঁকা ফাঁকা হয়ে নামাজ অনুষ্ঠিত হয়।তবে সরকারি বিধিনিষেধের কারণে মসজিদে মুসল্লি ছিল তুলনামূলকভাবে গত দিনের চেয়ে মুসালিদের বেশি দেখা যায়।সারা বিশ্বের মানুষ আজ করোনা মহামারির আতঙ্কে। নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছি, যেন আল্লাহ আমাদের করোনাভাইরাস থেকে আল্লাহ মুক্তি দেন।ত্রিশ রোজার মধ্যে দিয়ে এবারের তারাবী শেষ হয়েছে এবং আগামী ১৪ মে পবিত্র ঈদ-উল- ফিতর উৎযাপিত হবে চুলকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে করোনা কালিন সকল স্বাস্থ্য বিধি মেনে পবিত্র জুম্মা শুক্রবার সকাল ৮ টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply