মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে আওয়ামী লীগের সভাপতির বাড়িতে, যুবলীগ নেতার হামলা-ভাংচুর, অগ্নিযোগ লুটপাট আহত-৪

বাগেরহাটে আওয়ামী লীগের সভাপতির বাড়িতে, যুবলীগ নেতার হামলা-ভাংচুর, অগ্নিযোগ লুটপাট আহত-৪

মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু ও তার সমর্থকরা।এতে আ.লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ও গভীর রাতে দু’দফায় কচুয়া উপজেলার ভান্ডারকোলা গ্রামে মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।আহতরা হলেন,রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (৬৫),তার স্ত্রী রুমিচা বেগম (৫৮),অন্তঃস্বত্তা পুত্রবধু কাকলী বেগম (২৭) ভাগ্নে সাইফুল ইসলাম (৪২)।আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু আমার কাছে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবি করে।আমি টাকা না দিলে সোমবার বিকেলে লোক মারফত আমাকে সাইনবোর্ডে ডেকে পাঠায়।আমি সাইনবোর্ড বাজারে না যাওয়ায় সন্ধ্যায় বাবুসহ কয়েকজন আমার বাড়িতে এসে হামলা করে।পরবর্তীতে গভীররাতে এসে আবারও হামলা করে।আমার বাড়িতে থাকা সবাইকে বেধরক মারপিট ও কোপাতে থাকে।এতে আমিসহ আমার স্ত্রী,পুত্রবধু,ভাগ্নে আহত হয়েছে।
আ. লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের ছেলে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বলেন,রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়ি হামলা করে।ঘরে পেট্রোল বোমা মারে,ধানে আগুন ধরিয়ে দেয়।ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।আমরা এই ঘটনার বিচার চাই।
এদিকে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহযোগি বাদশা পাইক বলেন,একজন প্রতিবন্ধী ব্যক্তি দেলোয়ার হোসেনের কাছে টাকা পাবেন।আমরা সেই টাকা চাইতে গেলে,তার ছেলে ও নিকট আত্মীয়রা আমাদের উপর হামলা করে।এতে আমি সোহাগ ও রহিম আহত হয়েছি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন,সোমবার সন্ধ্যায় তৃতীয় একটি পক্ষের জমি বিক্রির টাকা আদায় নিয়ে রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সাথে মেহেদী হাসান বাবুর বাক বিতন্ডা হয়।পরবর্তীতে ভোর রাতে আবারও ওই বাড়িতে গিয়ে হামলা ও অগ্নি সংযোগ করে বাবুর লোকজন।এতে কয়েকজন আহত হয়।এই ঘটনায় দেলোয়ার হোসেন এখনও কোন অভিযোগ দেয়নি।ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও বাবুকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।বাবু ইতিপুর্বে এধরনের একাধিক ঘটসা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers