সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মেঘালয়ে মিলল ১০ কোটি বছর আগের ডাইনোসরের হাড়

মেঘালয়ে মিলল ১০ কোটি বছর আগের ডাইনোসরের হাড়

চুলকাঠি ডেস্ক

ভারতের মেঘালয় রাজ্যে ১০ কোটি বছর আগের লম্বাগলা ডাইনোসরের হাড় পাওয়া গেছে। ভারতে এর আগে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়েছে। গবেষকরা মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলার আশেপাশের অঞ্চল থেকে ১০ কোটি বছর আগের লম্বাগলা ডাইনোসরের জীবাশ্মের টুকরোগুলো চিহ্নিত করেন। উত্তর-পূর্ব ভারতের পেলয়ন্টোলজি বিভাগের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের গবেষকরা এগুলোর খোঁজ পান। খবর দ্য হিন্দুর।এই প্রজাতির ডাইনোসরগুলোর ছিল খুব দীর্ঘ ঘাড়, দীর্ঘ লেজ, শরীরে অন্য অংশের তুলনায় ছোট মাথা এবং পুরু স্তম্ভের মতো পা। ডাইনোসরগোত্রীয় সে প্রাণীর মধ্যে সম্ভবত এগুলো সবচেয়ে বিশালদেহী। এগুলোকে বলা হয় টিটানোসরাস। এগুলো আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার জেনেরাসহ সৌরপোড প্রজাতির একটি বিচিত্র গ্রুপ ছিল।গবেষকরা বলেছেন, মেঘালয়, গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে পাওয়া ফসিলগুলোর সঙ্গে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকায় পাওয়া ফসিলগুলোর মিল রয়েছে।জিএসআইয়ের প্যালিয়ন্টোলজি বিভাগের জ্যেষ্ঠ ভূতাত্ত্বিক অরিন্দম রায় বলেছেন, ‘মেঘালয় থেকে ডাইনোসরের হাড় পাওয়া যাওয়ার বিষয়ে ২০০১ সালে জিএসআইয়ের রিপোর্টে বলা হয়েছিল। তবে সেগুলো এর টেকনোমিক শনাক্তকরণটি বোঝার মতো অভ্রান্ত ছিল না।’তিনি আরও বলেন, ‘প্রায় ১০ কোটি মিলিয়ন বছর আগে জীবাশ্মগুলো সম্ভবত লেট ক্রিটেসিয়াসের। তবে এ নিয়ে আরও পড়াশোনা চলছে। বিস্তারিত কাজও করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers