শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে নারীকে নির্যাতনের  ঘটনায় মামলা দায়ের 

ফকিরহাটে নারীকে নির্যাতনের  ঘটনায় মামলা দায়ের 

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় চুরির অভিযাগে মমতাজ বেগম নামে মধ্যবয়সী এক মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার রাতে ফতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে ফকিরহাটের সদর বাজারে নিউ ষ্টুডেন্টস টেইলার্স থেকে কাপড় চুরির অভিযোগে কয়েকজন নারী-পুরুষ মিলিত হয়ে মমতাজ বেগমকে পিঠমোড়া দিয়ে বেঁধে মারপিট করে। এসময় ওই নারী বার বার বলেন তিনি চুরি করেননি। তিনি কাপড় কিনতে এসেছে। তারপরও তাঁকে মারপিট ও চুল কেটে দেয়া হয়। এ ঘটনায় তিনি ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নির্যাতিত মমতাজ বেগম ঝালকাঠী জেলার রাজাপুরের আলগী শিকদার বাড়ী এলাকার মৃত: বারেক শিকদারের স্ত্রী। এদিকে ঘটনার দিন অর্থাৎ রোববার চুরির অভিযাগে নির্যাতিত উক্ত নারীকে আসামী করে ব্যবসায়ী আ: রশিদ শেখ সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুর আনাম বলেন, পৃথক দুইটি মামলা হয়েছে। পৃথক মামলায় দুইজন আটক হয়েছে। মামলা দুইটি তদন্তধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers