সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর নিউ মার্কেট এলাকায় ছয়তলা ভবনে নির্মাণ কাজ করার সময়ে ৬ষ্ঠ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (০৩ মে) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক মোঃ মামুন (২৩) মাগুরা শালিখার বলাইনা ঘোষা এলাকার সুরত আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে খুলনা মহানগরীর সোনাডাঙা
থানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকায় সেইফ এন্ড সেইভের মালিক মোঃ আফছার আলীর ষষ্ঠ তলা ভবন নির্মাণ কাজ করার সময় নির্মাণ শ্রমিক ৬ তলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
Leave a Reply