সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট অফিস
মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলার কর্মহীন ৩শত ১০ জন মোটর শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট বাসস্টান্ড চত্বরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকর মোঃ রিজাউল করিম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্জ আব্দুল বাকি তালুকদার,বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিকসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন,প্রতিবছর আমরা জাকজমক পূর্নভাবে মে-দিবস পালন করতাম।এবার করোনা পরিস্থিতিতে তা করতে পারছি না।তবে এই দূর্যোগ মুহুর্তে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩‘শ ১০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। তাতে শ্রমিকরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন,বাগেরহাট বাসস্ট্যান্ডে আজকে ৩‘শ ১০ জন বাস শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করা হল।পর্যায়ক্রমে বাগেরহাটের প্রত্যেকটি স্থানে যত কর্মহীন শ্রমিক রয়েছে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।এছাড়া খুব শীগ্রই আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা পৌছে যাবে।সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers