সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

বাগেরহাট অফিস
বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।বুধবার (২৮ এপ্রিল)দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।এসময়,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম,বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার,মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, বাগেরহাটে সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে।ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।২০২১ সালের বোরো মৌসুমে বাগেরহাট জেলার মোংলা ছাড়া অন্য ৮টি উপজেলা থেকে ২৭ টাকা কেজি দরে ৮ হাজার ৫‘শ ৩০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।এর মধ্যে ফকিরহাট ও সদর উপজেলায় এ্যাপস-এর মাধ্যমে ২ হাজার ৮‘শ ৮৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।অন্যান্য উপজেলায় কৃষকদের প্রদত্য কৃষি কার্ড দিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে নির্ধারিত ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers