সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দুই দফায় ভূমিকম্পে আতংকিত মানুষ

দুই দফায় ভূমিকম্পে আতংকিত মানুষ

চুলকাঠি ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসামে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল বলে জানা যায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানেও ভবন দুলে উঠে। এতে আতংকিত হয়ে পরে মানুষ। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনের পর আরও কয়েকটি প্রতিঘাত টের পাওয়া যায়। এ সময় আতঙ্কে রাজধানীসহ সারাদেশেই ঘর বাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করে। হবিগঞ্জ শহরে সকাল ৮টা ২২ মিনিটের দিকে অন্তত ১৫ থেকে ১৬ সেকেন্ড ভূকম্পন হয়। এ সময় ভবনগুলো কিছু সময় ধরে কাঁপছিল। ঘুমন্ত মানুষজন ভূমিকম্প টের পেয়ে ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers