সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“অলোক সভাপতি আনিছ সম্পাদক” বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটি গঠন

“অলোক সভাপতি আনিছ সম্পাদক” বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটি গঠন

চুলকাঠি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সভা ও কার্য নির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি বিপুল কুমার দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার। বাগেরহাট প্রেসক্লাবের নিবার্হী কমিটির সদস্য এসএম শামসুর রহমান এর উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে পি কে অলোক-কে সভাপতি, শেখ আনিছুর রহমান-কে সাধারন সম্পাদক ও অমিত কর বিলাশ-কে অর্থ বিষয়ক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নিবার্হী সদস্যরা হলেন, চন্দন কুমার দেবনাথ সহ-সভাপতি, মোঃ জাকারিয়া শাওন যুগ্ন-সাধারন সম্পাদক, আসাদুজ্জামান সোবহান তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নিবার্হী সদস্য হলেন শিশির শিকদার, ফটিক কুমার ব্যানার্জী, বিপুল দেবনাথ, মিজানুর রহমান মিঠু ও মোঃ আরিফুজ্জামান ঢালী। এছাড়া সাধারন সদস্য হলেন, ফকির ফহম উদ্দিন, জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, শেখ মাহাফুজুর রহমান, শেখ বাদশা আলম, লিটন চাকলাদার, মোঃ মুরাদ হোসেন, শেখর কুমার ব্যানাজী, হাওলাদার আঃ হাদি, আঃ সবুর রানা, আমিনুল ইসলাম নান্টু। এসময় উপস্থিত ছিলেন শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল ও সাকিব হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers