সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট সদর হাসপাতালে আইসিইউ তিন শয্যা ডাক্তারসহ নানা ধরণের উদ্যোগ গ্রহন করেছেন শেখ তন্ময়

বাগেরহাট সদর হাসপাতালে আইসিইউ তিন শয্যা ডাক্তারসহ নানা ধরণের উদ্যোগ গ্রহন করেছেন শেখ তন্ময়

মোল্লা আব্দুর রব বাগেরহাট

বাগেরহাট ডেডিকেটেড করোনা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তিনটি বেড প্রদান করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের ১৫০ শয্যা ভবনের তিনতলায় আনুষ্ঠানিকভাবে এই আইসিউ শয্যার উদ্বোধন করা হয়েছে।এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক,পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির,বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ মোশাররফ হোসেন,সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান করোনা হাসপাতালে আরও একটি আইসিউ শয্যা দেওয়ার ঘোষনা করেন।
সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন বলেন,সংসদ সদস্য মহোদয় সব সময় বাগেরহাটের মানুষের সেবা করার বিষয়ে বদ্ধ পরিকর।এর অংশ হিসেবে করোনা সংক্রমনের শুরুতেই বাগেরহাটে ভ্রাম্যমান চিকিৎসা সেবা,ডক্টরস সেফটি কর্নার,ডাক্তারের কাছে রোগী নয়-রোগীর কাছে ডাক্তারসহ নানা নানা ধরণের উদ্যোগ গ্রহন করেছিলেন।করোনার দ্বিতীয় ঢেউয়েও সংসদ সদস্য মহোদয় অনেক উদ্যোগ নিয়েছেন।আজ তার নিজস্ব তহবিল থেকে আইসিইউ তিনটি শয্যা প্রদান করলেন।ভবিষ্যতে বাগেরহাটের মানুষের কল্যানে এ ধরণের আরও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ ৩০টি শয্যা রয়েছে।আমরা রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি।আমাদের এখানে আইসিউ না থাকায় গুরুত্বর রোগীদের খুলনা স্থানান্তর করতে হত।যার ফলে অনেক রোগী-ই বিপদে পরে যেতেন।আজ এখানে আইসিউ শয্যা সংযোজিত হল।এর ফলে আমরা গুরুত্বর অসুস্থ্য রোগীদের এখানেই চিকিৎসা প্রদান করতে পারব।বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন,বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার কোথাও আইসিইউ শয্যা ছিল না।আজ বাগেরহাটের করোনা হাসপাতালে আইসিইউ শয্যা সংযোযিত হওয়ায় করোনা রোগীদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে।আমরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers