সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
বাংলাদেশে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতের নেতারা অভিযোগ করেছেন, এ পর্যন্ত তাদের সংগঠনের মামুনুল হকসহ নয় জন কেন্দ্রীয় নেতা এবং মাঠপর্যায়ে প্রায় দু’শো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।তবে সংগঠনটির নেতাদের অনেকে বলেছেন, তাদের সংগঠনের নেতৃত্বে মুরব্বী এবং অরাজনৈতিক নেতা যারা আছেন, তাদের মাধ্যমে সরকারের সাথে আলোচনার মাধ্যমে তারা সমাধানের চেষ্টা করছেন।সরকারের পক্ষ থেকে সহিংসতার ঘটনাগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার কথা বলা হচ্ছে।গত ২৬শে মার্চ থেকে তিন দিন ধরে হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা হয়, সেই সহিংসতার ঘটনাগুলোর ব্যাপারে একশোটির মতো মামলা রয়েছে।এছাড়াও ২০১৩ সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যে সহিংসতা হয়েছিল, সেই মামলাগুলোও এখন সামনে আনা হয়েছে।
Leave a Reply