সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বেকারির ফ্যাক্টরিতে আগুন,অগ্নিদগ্ধ হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে বেকারির ফ্যাক্টরিতে আগুন,অগ্নিদগ্ধ হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাট শহরে বেকারির ফ্যাক্টরিতে আগুন লেগে আজিম শেখ (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ এপ্রিল) রাত দশটার দিকে বাগেরহাট শহরের নাগের বাজারস্থ কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির জ্বালানির ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী,রেড ক্রিসেন্টের সদস্য,পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।ততক্ষণে কারখানার মধ্যে থাকা বেকারীর বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।পরে রবিবার (১৮ এপ্রিল) ভোরে ফ্যাক্টরীর দোতলায় কাঠের গুরির স্তুপ থেকে আজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।বেকারির কারখানার অন্য এক শ্রমিক মোঃ রুবেল বলেন,সন্ধ্যার সময় এফতারি করে এবং রাতের খাবার খেয়ে আজিম দোতলায় ঘুমাতে যায়।আমরা বাড়িতে চলে যাই।পরে শুনলাম আগুন লেগেছি।এখন শুনলাম মারা গেছে।
নিহত আজিমের মা মাফিয়া বেগম বলেন,অভাবের তারণায় তিন বছর আগে সন্তানকে কাজ করতে দিয়েছিলাম আজ আগুনে পুড়ে মারা গেল।আমি আমার সন্তানের মুখটা দেখতে পারলম না।বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন,ফ্যাক্টরীর দোতলায় কাঠের গুড়ির রুমের পাশে একটি মটর রয়েছে।সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বেকারির মালিকের হয়ত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ,ও মো: মাহামুদ হাসান বলেন,অগ্নিকান্ডের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই।আগুন নেভানোর পরে ফ্যাক্টরি তল্যাসী করে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers